নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ, অন্য পেশায় থাকলে সাংবাদিকতা নয়

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

সারাদেশ

নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ। একই সঙ্গে শিক্ষকসহ অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস

2026-10-22T13:48:53+06:00
2026-10-22T13:48:53+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
প্রেস কাউন্সিল চেয়ারম্যান
নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ, অন্য পেশায় থাকলে সাংবাদিকতা নয়
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:৪৮ পিএম  
ছবি-যাযাদি
নিবন্ধনহীন প্রেস ক্লাব অবৈধ। একই সঙ্গে শিক্ষকসহ অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সেমিনার ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভার বিষয় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন—সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) আব্দুস সবুর ও তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকতার পরিচয় শুধু পদবি বা পরিচয়পত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। তাই পেশাগত আচরণবিধি ও নীতিমালা মেনে চলা জরুরি।

তিনি আরও বলেন, অন্য পেশায় নিয়োজিত থেকে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করলে পেশাগত স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। এছাড়াও  তিনি আরো বলেন সাংবাদিকদের নিজেদের অধিকার এবং অধিকার সম্পর্কিত আইন অনুসরণ করা এবং সচেতন হওয়ার তাগিদ দেন। 

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা আদায় বা প্রভাব বিস্তার করতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পেশাগত নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা বাড়াতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বেতন/ সম্মানী এবং প্রেস কাউন্সিল তথ্য মন্ত্রনালয় কর্তৃক প্রতি সাংবাদিকের ব্যাচ নম্বর সংবলিত আইডি কার্ড প্রদানের আহবান জানান । অনুষ্ঠিত এই সভায় প্রায় ২০/২৫ জন গণমাধ্যম কমী অংশ নেন । 
  বিষয়:   প্রেস ক্লাব  রংপুর  পঞ্চগড় 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত