দুর্গাপুরে গোসলে নেমে প্রাণ গেল যুবকের

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে সিফাত মিয়া (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার

2026-10-22T11:08:02+06:00
2026-10-22T11:08:02+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দুর্গাপুরে গোসলে নেমে প্রাণ গেল যুবকের
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১১:০৮ এএম  
সংগৃহীত ছবি
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে সিফাত মিয়া (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকায় সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর একই ইউনিয়নের কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর জানায়, বহেরাতলী গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে সিফাত। ওইদিন তার খালাতো ভাই আলী হাসানের সঙ্গে সোমেশ্বরী নদীর রানিখং এলাকার ঘাট দিয়ে গোসলে নামে।

একপর্যায়ে নদীর পানির স্রোতে ভেসে যায় সিফাত। এসময় তার খালাতো ভাই একটি বাঁশ ছুড়ে দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। তবুও পানির স্রোতে আবারও তলিয়ে যায় সিফাত। পরে স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজাখুঁজি পর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার এসআই জাকির হোসেন সাংবাদিকদের বলেন, মরদেহ হাসপাতালে পুলিশি হেফাজতে রয়েছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সরেজমিনে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   দুর্গাপুর  গোসল  প্রাণ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত