দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইন মন্ত্রী

যাযাদি অনলাইন

জাতীয়

দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও

2026-10-21T16:39:01+06:00
2026-10-21T16:39:01+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইন মন্ত্রী
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম  
সংগৃহীত ছবি
দুর্নীতি বন্ধ করতে হলে সবার আগে রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক নেতৃত্ব দুর্নীতিমুক্ত না হলে দুর্নীতি বন্ধের উদ্যোগ ব্যর্থ হবে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি বন্ধের প্রথম শর্ত হলো, যাঁরা দুর্নীতি বন্ধের কথা বলছেন, সেই রাজনৈতিক নেতৃত্ব ও নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে। তা না হলে দুর্নীতি বন্ধের প্রচেষ্টা ব্যর্থ হবে।

সভায় শিক্ষকদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সামলানো শিক্ষকদের জন্য দিন দিন কঠিন হয়ে উঠছে। এ প্রজন্মের অনেকেই মাদকের দিকে ঝুঁকছে। তাদের মাদকের পথ থেকে ফিরিয়ে আনতে হবে। এ জন্য শিক্ষার্থীদের নিয়ে নতুন করে ভাবতে হবে এবং যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

নিয়োগে আর্থিক লেনদেনের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা-পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীলদের আচরণ নিয়েও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করা হলে তা সহ্য করা হবে না। একইভাবে প্রধান শিক্ষকও শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটে জড়ালে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত