লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ

যাযাদি অনলাইন

সারাদেশ

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে এক টার দিকে

2026-10-21T14:39:32+06:00
2026-10-21T14:54:39+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ২:৫৪ পিএম 
ছবি: সংগৃহীত
কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে এক টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বুধবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি নাওটি ও আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানান ওসি। রেলওয়ে পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। উদ্ধারকাজের কারণে কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রা ব্যাহত হচ্ছে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।

তবে কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানিয়েছেন, কর্ণফুলী এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে সামগ্রিক ট্রেন চলাচলের সময়সূচিতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
  বিষয়:   কর্ণফুলি এক্সপ্রেস  লাকসাম  ট্রেন লাইনচ্যুত  চট্টগ্রাম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত