ব্যালন ডি’অর জিতবেন হ্যারি কেইন? বায়ার্নের রহস্যময় পোস্টে জল্পনা

যাযাদি অনলাইন

খেলা

ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে হ্যারি কেইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন মিউনিখের একটি রহস্যময় পোস্ট ঘিরে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু

2026-10-21T12:32:08+06:00
2026-10-21T12:32:08+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
ব্যালন ডি’অর জিতবেন হ্যারি কেইন? বায়ার্নের রহস্যময় পোস্টে জল্পনা
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:৩২ পিএম  
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর অনুষ্ঠান সামনে রেখে হ্যারি কেইনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন মিউনিখের একটি রহস্যময় পোস্ট ঘিরে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কালো স্যুট পরা ইংলিশ স্ট্রাইকারের ছবি দিয়ে ক্লাবটি লিখেছে, ‘ইটস অলমোস্ট শোটাইম’, যার অর্থ মঞ্চে ওঠার সময় প্রায় এসে গেছে। এই পোস্টের পর প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের ব্যালন ডি’অর কি জিততে যাচ্ছেন কেইন?

আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়ামে বসার কথা ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের। পুরস্কার বিতরণের আগে বায়ার্নের এমন পোস্ট সমর্থকদের মধ্যে জল্পনা আরও বাড়িয়েছে। তবে পোস্টটি থেকে কেইনের পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৬১। তার পারফরম্যান্সে বুন্দেসলিগা ও জার্মান কাপ জিতেছে বায়ার্ন।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও কার্যকর ভূমিকা রেখেছেন এই স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত তার গোলসংখ্যা ৭৩।

কেইন এবার ব্যালন ডি’অর জিতলে ইংল্যান্ডের ফুটবলে নতুন ইতিহাস তৈরি হবে। মাইকেল ওয়েনের পর তিনিই হবেন এই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারজয়ী প্রথম ইংলিশ ফুটবলার।
  বিষয়:   হ্যারি কেইন  ব্যালন ডি’অর  বায়ার্ন মিউনিখ  ফুটবল 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত