প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: যাযাদিশেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। মঙ্গলবার (২১ অক্টোবর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। হলদিগ্রাম ক্যাম্পের বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মদ জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।