মোহনগঞ্জে গুলিবিদ্ধ সুজনের স্ত্রী টুমপা বাদী হয়ে থানায় মামলা

মোহনগঞ্জ , নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়ায় মুখোশধারীর গুলিতে গুরুতর আহত সুজন চন্দ্র পাল এর স্ত্রী টুম্পা রানী পাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায়

2026-10-20T20:07:30+06:00
2026-10-20T20:07:30+06:00
বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মোহনগঞ্জে গুলিবিদ্ধ সুজনের স্ত্রী টুমপা বাদী হয়ে থানায় মামলা
মোহনগঞ্জ , নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম  
ছবি-যাযাদি
মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়ায় মুখোশধারীর গুলিতে গুরুতর আহত সুজন চন্দ্র পাল এর স্ত্রী টুম্পা রানী পাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।  মামলায় অজ্ঞাত ব্যাক্তিকে আসামী করা হয়েছে। 

মঙ্গলবার রাত সাড়ে সাতটায় এ মামলা রজু করা হয়। 

এর আগে ১৮ অক্টোবর ভোর সাড়ে পাঁচটায় মাইলোড়া  রামকৃষ্ণ মিশনের পাশে বাড়ির উঠানে ফুল তোলার সময় এক মুখোশধারী এসে পার্শ্ববর্তী দুবাই প্রবাসির বাড়ির ঠিকানা জানতে চেয়ে, মুহূর্তেই সুজনকে গুলি করে চলে যায় দুর্বৃত্তরা। 

এ ব্যাপারে পুলিশি তদন্ত অগ্রগতি ও আসামিদের দ্রুত  চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ  । তবে ঘটনার দুদিন পার হলেও কেউ গ্রেফতার  হয়নি।

সুজনের স্ত্রী টুম্পা রানী পাল জানান,  তার স্বামী  আহত সুজনে বুকে অপারেশন করে গুলি বের করা হলেও। সে এখনো গুরুতর।  ব্যথায় চিৎকার করে।  তাকে শুধু ঔষধ দিয়ে রাখা হয়েছে।  সে ময়মনসিংহ ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছে। 
সিজন চন্দ্র পাল,  মোহনগঞ্জ বাজারে মনোরমা মিষ্টি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ঃ হাফিজুল ইসলাম হারুন জানান,  ঘটনায় মামলা রজু করা হয়েছে।  খুব দ্রুত আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত