প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি-যাযাদি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মোবারকগঞ্জ চিনিকলসহ দেশের ৯ চিনিকল এলাকায় উন্নত প্রযুক্তি ও কলাকৌশলের মাধ্যমে চাষকৃত আখচাষিদের প্রনোদনা প্রদান অনুষ্ঠানে উদ্বোধন করেছেন। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল বোতাম চেপে এই কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা ও শ্রমিক নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের, মহা ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল, মহা ব্যবস্থাপক ( কারখানা) মোঃ আলমগীর হোসেন, মহা-ব্যবস্থাপক (অর্থ) মোঃ জাহিদুল ইসলাম, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সাইফুল আলম, শ্রমিক কর্মচারি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাহার আলী, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, আখচাষি প্রতিনিধিদের মধ্যে মোঃ ফোরকান আলী, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মাসুদ রানা পারভেজ, মোঃ আব্দুর রহিম, মোঃ কুদ্দুস আলী, মোঃ বাবুল, মোঃ মুকুল হোসেন, মিন্টু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার গঠনের পর বন্ধ মিলগুলো চালু করার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে বন্ধ ৬ চিনিকল বেসরকারী উদ্দ্যোক্তাদের মাধ্যমে আবার চালু করা হচ্ছে। যেন শ্রমিক ভাইরা কষ্ট না পান। শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করে বন্ধ কলকারখানা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারাদেশের প্রায় ৩৯ হাজার কৃষককে প্রনোদনার আওতায় আনা হয়েছে। কৃষক বাঁচলে দেশ বাচবে। আট মাস আগে নির্বাচন হয়েছে। সে সময় আমি নির্বাচনী জনসভা থেকে, নির্বাচনে সরকার গঠন করলে কৃষক ভাইদের পাশের দাড়ানোর প্রতিশ্রতি দেওয়া হয়েছিল। বলেছিলাম কৃষক ভাইদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফের কথা। নির্বাচনের পর সরকার গঠনের ৭ দিনের মধ্যে তা বাস্তবায়ন করেছি। কৃষকদের কয়েকটি শ্রেণিতে ভাগ করে তথ্য সংগ্রহ চলছে, তাদের কৃষি কার্ড পৌছে দেওয়া হবে। এসময় তিনি কৃষি কার্ডের ১০টি সুবিধার কথা তুলে ধরেন। বিএনপি জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এজন্য বিএনপি ক্ষমতায় এলে জনগণের কথা চিন্তা করে।