ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইয়েমেনের সাবা প্রদেশে সরকারি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাড়িয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর)

2026-10-20T18:37:59+06:00
2026-10-20T18:53:25+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইয়েমেনে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২০.১০.২০২৬ ৬:৫৩ পিএম 
ফাইল ছবি
ইয়েমেনের সাবা প্রদেশে সরকারি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাড়িয়েছে। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সাবা প্রদেশের সরকারি দপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আল-আলম মিলিটারি ট্রেনিং ক্যাম্পে ইয়েমেনি বাহিনীর নতুন সেনাদের প্রশিক্ষণ চলাকালে পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে প্রাণহানির এ ঘটনা ঘটে।

হুথি বিদ্রোহীদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে হামলার দায় স্বীকার করেছেন। তিনি দাবি করেন, হামলার লক্ষ্য ছিল সৌদি সমর্থিত একটি সামরিক ঘাঁটি। সৌদি-সমর্থিত সেনারা যেখানে অবস্থান করবে, সেসব স্থানকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুশিয়ারি দেন তিনি।

হামলার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রেসিডেন্ট রাশদ আল-আলিমি নতুন সেনাদের ওপর হামলার জন্য হুথিদের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন।

২০১৪ সাল থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি-সমর্থিত সামরিক জোট যুদ্ধে যুক্ত হওয়ার পর সংঘাত আরও তীব্র হয়। দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা সত্ত্বেও হুথিদের রাজধানী সানা ও অন্যান্য এলাকা থেকে সরানো সম্ভব হয়নি।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর সংঘাতের মাত্রা কমলেও সাম্প্রতিক পরিস্থিতিতে ইয়েমেনে আবারও বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল জাজিরা

  বিষয়:   ইয়েমেন  হুথি বিদ্রোহী  ক্ষেপণাস্ত্র হামলা  গৃহযুদ্ধ 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত