নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী চক্রের সদস্য

স্টাফ রিপোর্টার, নোয়াখালী

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ রশিদ উল্ল্যাহ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ

2026-10-20T15:01:09+06:00
2026-10-20T15:01:09+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী চক্রের সদস্য
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম  
ছবি: যাযাদি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ রশিদ উল্ল্যাহ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবি-১১। প্রাথমিকভাবে তিনি টেকনাফভিত্তিক মাদক পাচারকারী চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার রশিদ উল্ল্যাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার প্রয়াত মো. আলমের ছেলে। মঙ্গলবার সকালে তাঁকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চৌমুহনী-মাইজদী সড়কের বেগমগঞ্জের দরবেশপুর এলাকায় পূজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে যৌথ অভিযান চালানো হয়। এ সময় রশিদ উল্ল্যাহকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের তিন হাজার ৮৫০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ উল্ল্যাহ জানান, কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা থেকে ইয়াবাগুলো নোয়াখালীর সুবর্ণচর এলাকায় নেওয়া হচ্ছিল। এ ঘটনায় সুবর্ণচরের মাদক কারবারি হিসেবে পরিচিত কালা আজাদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য জানা যায়নি।

এ ঘটনায় সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলায় গ্রেপ্তার দেখানোর পর মঙ্গলবার সকালে রশিদ উল্ল্যাহকে আদালতে পাঠানো হয়।
  বিষয়:   নোয়াখালী  ইয়াবা  মাদকবিরোধী অভিযান  বেগমগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত