রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশের পুকুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর)

2026-10-20T14:58:49+06:00
2026-10-20T14:58:49+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজশাহীর মাদ্রাসা মাঠের পাশের পুকুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:৫৮ পিএম  
ছবি: যাযাদি
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের দক্ষিণ পাশের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে লাশটি পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরনে হাফপ্যান্ট ছিল, তবে গায়ে কোনো শার্ট ছিল না। পুকুর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

গাজিউর রহমান আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
  বিষয়:   রাজশাহী  লাশ উদ্ধার  পুলিশ  ময়নাতদন্ত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত