জীবননগরে সুনির্দিষ্ট স্থানে পশু জবাই না করার কারনে জরিমানা

জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে সুনির্দিষ্ট স্থানে পশু জবাই না করার কারনে মনির হোসেন(৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।সোমবার সকাল সাড়ে

2026-10-19T21:20:16+06:00
2026-10-19T21:20:16+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জীবননগরে সুনির্দিষ্ট স্থানে পশু জবাই না করার কারনে জরিমানা
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:২০ পিএম  
ছবি-যাযাদি
চুয়াডাঙ্গার জীবননগরে সুনির্দিষ্ট স্থানে পশু জবাই না করার কারনে মনির হোসেন(৪৫) নামের এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর পৌর এলাকায় অভিযান চালান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি। অভিযানে  উন্মুক্ত বা যত্রতত্র স্থানে পশু জবাই করার অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা কালে ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, জীবননগর পৌর এলাকায় গরু জবাই করার জন্য সুনির্দিষ্ট জায়গা রয়েছে।

ব্যবসায়ীদের সেখানে পশু জবাই করার জন্য বলা হয়েছে।আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন, খোলা বা যত্রতত্র স্থানে পশু জবাই করা হলে মারাত্মকভাবে পরিবেশ দুষিত হয়।এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত