পূজা ঘিরে গুজব ছড়ালে দ্রুত আইনানুগ ব্যবস্থা: এসআরবি কর্মকর্তা

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি) সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার

2026-10-19T19:01:04+06:00
2026-10-19T19:01:04+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পূজা ঘিরে গুজব ছড়ালে দ্রুত আইনানুগ ব্যবস্থা: এসআরবি কর্মকর্তা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম  
ছবি: যাযাদি
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি) সর্বোচ্চসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছড়ানো গুজব ঠেকাতে সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে বলে জানিয়েছেন এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান।

সোমবার বিকেলে ফরিদপুর শহরের গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, কেউ উসকানিমূলক বা মিথ্যা তথ্য প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপূজা ঘিরে নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি জানান, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বড় মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে। উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। তাঁরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন।

এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি আরও বলেন, এখন পর্যন্ত পূজা ঘিরে বড় ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তবে যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এসআরবির সদস্যরা প্রস্তুত রয়েছেন।

আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ করতে এসআরবির গোয়েন্দা দল, টহল দল, পেট্রোল দল ও মোবাইল কোর্টসহ বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পরে আসাদুজ্জামান জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
  বিষয়:   দুর্গাপূজা  ফরিদপুর  এসআরবি  পূজামণ্ডপ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত