ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন।সোমবার (১৯

2026-10-19T17:55:46+06:00
2026-10-19T19:26:51+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৭:২৬ পিএম 
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮৫১ জন। 

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দুইজন, ঢাকা উত্তর সিটির একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

আক্রান্ত বেশি ঢাকা বিভাগে। ৩৬৩ জন ভর্তি হয়েছে এই বিভাগের। খুলনায় ২৫৩, রাজশাহী ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি ২৩১, চট্টগ্রামে ২২০, বরিশালে ১৯২, ঢাকা উত্তর সিটিতে ১৪৮, রংপুর ৯৩ ও ময়মনসিংহ ৯২ জন।

জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৫২ জন মারা গেছেন। এই সময়ে মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ২৫১ জন। 
  বিষয়:   ডেঙ্গু  চারজন  মৃত্যু 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত