সংখ্যালঘু নয়, বাংলাদেশি পরিচয়ে দেশকে এগিয়ে নিতে হবে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু পরিচয় নয়। সকলেই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ

2026-10-19T17:34:52+06:00
2026-10-19T17:34:52+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শাহিন
সংখ্যালঘু নয়, বাংলাদেশি পরিচয়ে দেশকে এগিয়ে নিতে হবে
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম  
ছবি-যাযাদি
বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন বলেছেন, এদেশে কেউ সংখ্যালঘু, কেউ সংখ্যাগুরু পরিচয় নয়। সকলেই বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মীয় বিভেদ মতানৈক্য  কখনও একটা জাতীর পরিচয় হতে পারে না।  আর বিএনপি কখনও এটা বিশ্বাস করে না। 

সোমবার ১৯ অক্টোবর উপজেলার জালশুকা এলাকায় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু সম্প্রদায়দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে   প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা দিয়ে বলেন, বিএনপি ধর্মীয়  সাম্প্রদায়িকতায় বিভাজনে বিশ্বাস করে না। আর একটি জাতীর উন্নয়নের পুর্বশর্ত হলো ধর্মীয় পরিচয়ের উর্ধে থেকে ঐক্যবদ্ধতা। 

তাই তিনি সকল ধর্ম বর্ণের অধিকার আদায়ে বিএনপি পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আগামীর বাংলাদেশ গড়তে অংশ নেয়ার আহবান জানান। 

এসময় উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আবদুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেছ উদ্দীন, খোট্রাপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল মতিন বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
  বিষয়:   বগুড়া  শাহিন  পরিচয় 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত