টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাদেশ

টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা

2026-10-19T17:34:20+06:00
2026-10-19T17:34:20+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম  
ছবি: যাযাদি
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ছয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ এএনএম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। টাঙ্গাইলের সরকারি কৌসুলি (পিপি) ওমরাও খান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেলদুয়ার উপজেলার মঙ্গলহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, মঙ্গলহোড় মধ্যপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে রিফাত, একই গ্রামের মোবারকের ছেলে আব্দুর রউফ, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিমপাড়া গ্রামের নিলু মিয়ার ছেলে আমির হামজা, কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি এলাকার নুরুল ইসলামের ছেলে আল আমিন এবং দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই গৃহবধূ দেলদুয়ার থানার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে বেড়াতে যান। পারিবারিক সমস্যার কারণে তিনি ফুফুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন।

ওই দিন রাতে মাদারজানি যাওয়ার পথে আসামিরা তাকে জোরপূর্বক মোহন টেক্সটাইল মিলের অফিসকক্ষে নিয়ে যান। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ সময় তার মুঠোফোন ও পার্সে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পরদিন ভুক্তভোগী দেলদুয়ার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে থানার পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক হাওলাদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সরকারি কৌসুলি ওমরাও খান দিপু জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
  বিষয়:   টাঙ্গাইল  দেলদুয়ার  ধর্ষণ মামলা  আদালত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত