আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে চুক্তি সই

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড এবং কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ)

2026-10-19T16:39:17+06:00
2026-10-19T16:39:17+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
আকিজ মেডিপ্লেক্স ও কেএনএস কানাডার মধ্যে চুক্তি সই
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ পিএম  
ছবি: যাযাদি
দীর্ঘস্থায়ী লিভার রোগের আধুনিক রোগনির্ণয় ও মূল্যায়নের লক্ষ্যে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড এবং কেএনএস কানাডা (বিডি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। গত ১৩ অক্টোবর রাজধানীর মিরপুর-১০-এ অবস্থিত আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এ উপলক্ষে চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ওপর একটি বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় কেএনএস কানাডা (বিডি)-এর পরিচালক ডা. তাসরিনা রহমান ‘FibroScan: The Platform for the Diagnosis of the Consequences of Chronic Liver Disease’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রবন্ধে লিভারের স্বাস্থ্য মূল্যায়ন, দীর্ঘস্থায়ী লিভার রোগের জটিলতা নির্ণয় এবং রোগ ব্যবস্থাপনায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক এই রোগনির্ণয় প্রযুক্তি কীভাবে লিভারের অবস্থা মূল্যায়নে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ, প্রতিষ্ঠানটির পরামর্শক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে আকিজ মেডিপ্লেক্স লিমিটেড ও কেএনএস কানাডা (বিডি) চিকিৎসা ক্ষেত্রে জ্ঞান বিনিময়, আধুনিক রোগনির্ণয় প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতেও চিকিৎসা পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী রোগনির্ণয় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
  বিষয়:   আকিজ মেডিপ্লেক্স  কেএনএস কানাডা  ফাইব্রোস্ক্যান  লিভার রোগ 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত