অবকাশ যাপনে আপনার প্রয়োজন মেটাতে হাতের নাগালেই স্বপ্ন

যাযাদি অনলাইন

সারাদেশ

ছুটিতে অবকাশযাপন কিংবা অবসর বিনোদন, প্রতিটি মুহূর্তকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য নিয়ে প্রস্তুত দেশের বৃহত্তম রিটেইল

2026-10-19T16:17:09+06:00
2026-10-19T16:17:09+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
অবকাশ যাপনে আপনার প্রয়োজন মেটাতে হাতের নাগালেই স্বপ্ন
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:১৭ পিএম  
ছবি: সংগৃহীত
ছুটিতে অবকাশযাপন কিংবা অবসর বিনোদন, প্রতিটি মুহূর্তকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য নিয়ে প্রস্তুত দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। ছুটির দিনে নিজের ও প্রিয়জনের প্রয়োজন মেটাতে পানীয়, স্ন্যাকস, ব্যক্তিগত পরিচর্যার পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে প্রতিষ্ঠানটির আউটলেটগুলোতে। পাশাপাশি নির্বাচিত পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গরমে স্বস্তি পেতে স্বপ্নের আউটলেটগুলোতে রয়েছে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিংকস, ফলের জুস ও লাবাং। অবসর সময়ের সঙ্গী হিসেবে পাওয়া যাচ্ছে চকলেট ও বিস্কুট। ব্যক্তিগত পরিচর্যার জন্য রয়েছে ক্রিম, লোশনসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য।

এ ছাড়া পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণে চাল, ডাল, তেল, আটা ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে স্বপ্নের আউটলেটগুলোতে। এসব পণ্যের মধ্যেও নির্বাচিত কিছু পণ্যে থাকছে বিশেষ মূল্যছাড়।

দূরে কোথাও ঘুরতে যাওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিংবা ঘরে বসে অবসর উপভোগ, সব ক্ষেত্রেই প্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা দিচ্ছে স্বপ্ন। এক জায়গায় বিভিন্ন ধরনের পণ্য পাওয়ায় ছুটির প্রস্তুতি হচ্ছে আরও সহজ ও সময়সাশ্রয়ী।

‘ছুটিতে অবকাশে, অবসর বিনোদনে, আপনার এবং প্রিয়জনের প্রয়োজনে, হাতের নাগালেই খোলা আছে স্বপ্ন’ এই বার্তাকে সামনে রেখে ক্রেতাদের দৈনন্দিন কেনাকাটায় স্বাচ্ছন্দ্য ও সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
  বিষয়:   স্বপ্ন  অবকাশ যাপন  নিত্যপ্রয়োজনীয় পণ্য  মূল্যছাড় 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত