প্রার্থনার সময় যিশুর বিশাল ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইকুয়েডরে গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় বিশালাকার একটি ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু হয়েছে। সরাসরি সম্প্রচারিত

2026-10-19T15:39:57+06:00
2026-10-19T15:39:57+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
প্রার্থনার সময় যিশুর বিশাল ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম  
ছবি: সংগৃহীত
ইকুয়েডরে গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় বিশালাকার একটি ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারির মৃত্যু হয়েছে। সরাসরি সম্প্রচারিত ওই প্রার্থনা সভার সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার পুরো ঘটনা ধরা পড়েছে। রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) ঘটনাটি ঘটে। ওই সময় ফাদার সানচেজ মোলিনারি বেদির সামনে দাড়িয়ে সমবেত ভক্তদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ তার পেছনের দেয়ালে টাঙানো বিশালাকার ক্রুশটি খুলে সরাসরি তার ওপর আছড়ে পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাদ্রির মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আর্চডায়োসিস অব গিয়াকিল। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি তাদের প্রিয় যাজকের মৃত্যুতে শোক প্রকাশ করে এবং তার আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনার আহ্বান জানায়।

ফাদার সানচেজ মোলিনারি সংশ্লিষ্ট গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হলি রিডিমার’-এর সক্রিয় সদস্য ছিলেন। প্রার্থনা সভার মতো ধর্মীয় অনুষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
  বিষয়:   ইকুয়েডর  পাদ্রির মৃত্যু  গির্জায় দুর্ঘটনা 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত