চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির উন্নতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে জেলা জামায়াতে

2026-10-19T14:39:01+06:00
2026-10-19T14:39:01+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৩৯ পিএম  
ছবি-যাযাদি
চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির উন্নতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে জেলা জামায়াতে ইসলামী।

রোববার (১৮ অক্টোবর) রাতে বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জামায়াতের এক দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে এ দাবি জানান জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

সমাবেশে জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, খুন, অপহরণ সহ আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা প্রতিনিয়ত হুমকির মুখে। অবিলম্বে এই নাজুক পরিস্থিতির পরিবর্তনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় সরকারকে এর দায়ভার নিতে হবে।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
  বিষয়:   জামায়াত  সমাবেশ  চট্টগ্রাম 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত