খুলনায় ভারতীয় ভিসাপ্রত্যাশীদের আস্থার নাম মিঠুন মণ্ডল

খুলনা ব‌্যু‌রো

সারাদেশ

খুলনায় ভারতীয় ভিসাপ্রত্যাশীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন মিঠুন মণ্ডল নামের এক তরুণ। লেখাপড়া শেষ করে

2026-10-19T14:00:15+06:00
2026-10-19T14:00:15+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় ভারতীয় ভিসাপ্রত্যাশীদের আস্থার নাম মিঠুন মণ্ডল
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম  
মিঠুন মণ্ডল
খুলনায় ভারতীয় ভিসাপ্রত্যাশীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন মিঠুন মণ্ডল নামের এক তরুণ। লেখাপড়া শেষ করে মানবসেবাকে জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন তিনি। 

ভিসা আবেদনসংক্রান্ত কাগজপত্র প্রস্তুত, আবেদন প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক সেবা দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন মিঠুন মন্ডল। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক রোগী ও তাঁদের স্বজনদের সহযোগিতা করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

খুলনা মহানগরীর বয়রা-সোনাডাঙ্গা এলাকায় ভারতীয় ভিসাসংক্রান্ত বিভিন্ন সেবার কার্যক্রম পরিচালনা করেন মিঠুন মণ্ডল। তাঁর সেবার মধ্যে রয়েছে মেডিকেল, ট্যুরিস্ট, এন্ট্রি, বিজনেস ও স্টুডেন্ট ভিসার আবেদনসংক্রান্ত সহায়তা, নতুন পাসপোর্ট তৈরি ও নবায়নের প্রক্রিয়ায় সহযোগিতা, বিমান ও ভারতীয় ট্রেনের টিকিট এবং চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টসংক্রান্ত সেবা। 

এসব সেবা নিতে আসা অনেক মানুষ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত ও আবেদন প্রক্রিয়া বুঝতে তাঁর সহযোগিতা নিচ্ছেন।

খুলনা জেলার দাকোপ থানার শাওন মন্ডল । ওনার কিডনি নষ্ট হয়েছিল পরবর্তীতে ইন্ডিয়া থেকে সুস্থ‌্য হ‌য়ে সাধারন জীবন যাপন কর‌ছেন এছাড়া  বাগেরহাট জেলার মংলা থানার মেহেদী হাসান লেনিন বলেন, আমার দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। ভারতে অপারেশন করানোর পর আগের তুলনায় এখন সুস্থ আছি। আবারও চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। কিন্তু বারবার আবেদন করেও ভিসা পাচ্ছিলাম না। পরে ভিসা অফিসের সামনে মিঠুন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করি। তিনি আমার কাগজপত্র ঠিক করা ও আবেদনসংক্রান্ত বিষয়ে অনেক সহযোগিতা করেছেন। শেষ পর্যন্ত ভিসা পেয়েছি। এতে আমি খুবই খুশি।

তেরখাদা উপজেলার আমেনা বেগম বলেন, ভিসার আবেদন করতে গিয়ে বারবার কাগজপত্র নিয়ে সমস্যায় পড়েছিলাম। তখন ভিসা অফিসের সামনে মিঠুন দাদা আমার পাশে দাঁড়ান এবং প্রয়োজনীয় সহযোগিতা করেন। তাঁর সহযোগিতায় ভিসা পেয়েছি। তাঁর এই উপকার কোনো দিন ভুলব না। আমি তাঁর জন্য দোয়া করি।

মিঠুন মণ্ডল জানান, ভারতীয় ভিসার স্লট বা আবেদন জমা দেওয়ার নির্ধারিত সুযোগ পাওয়া না গেলে অনেক সময় প্রক্রিয়ায় দেরি হয়। এ ছাড়া আবেদনপত্রে ভুল থাকা কিংবা প্রয়োজনীয় কাগজপত্রে অসংগতি থাকলেও জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদনকারীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেন তিনি। তবে ভিসা প্রদান সম্পূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।

খুলনা জেলার কয়রা উপজেলার সন্তান মিঠুন মণ্ডল বলেন, “মানুষের সেবা করতে পারলে নিজের কাছে ভালো লাগে। প্রতিদিন গ্রামাঞ্চল থেকে অনেক মানুষ আসেন। তাঁদের মধ্যে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীও রয়েছেন। তাঁরা দ্রুত ভারতে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে চান। কিন্তু অনেকেই আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে গিয়ে সমস্যায় পড়েন। আমি তাঁদের সাধ্যমতো সহযোগিতা করি। 

তাঁরা ভিসা পেয়ে যখন খুশি হন এবং দোয়া করেন, তখন আমার কাছে সেটাই সবচেয়ে বড় শান্তি। আমি বাকি জীবন মানুষের সেবা করে কাটাতে চাই।
ভিসা অফিসের সামনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে মিঠুন মণ্ডল ভিসা আবেদনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মানুষকে সহযোগিতা করছেন। তাঁদের ভাষ্য, দূরদূরান্ত থেকে আসা অনেক আবেদনকারী প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রের বিষয়ে তাঁর কাছ থেকে সহায়তা পান।

তুলনামূলক কম খরচে সেবা দেওয়ার চেষ্টা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে তাঁর প্রতি তাঁদের ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের পাশে থাকার এই উদ্যোগ অব্যাহত রাখবেন মিঠুন মণ্ডল। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে ভারতে যেতে ইচ্ছুক অসহায় ও ভোগান্তিতে পড়া মানুষের জন্য তাঁর সহযোগিতামূলক ভূমিকা আরও বিস্তৃত হোক—এমন প্রত্যাশা তাঁদের।

মানবসেবার প্রত্যয় নিয়ে মিঠুন মণ্ডলের এই পথচলা খুলনায় ভিসাপ্রত্যাশীদের মধ্যে নতুন করে আস্থা তৈরির একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
  বিষয়:   খুলনা  ভারতীয়  ভিসাপ্রত্যাশীদের  মিঠুন মণ্ডল 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত