এএসিওবিবি এর নতুন নির্বাহী কমিটির নির্বাচন

যায়াদি রিপোর্ট

নগর-মহানগর

অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (AACOBB)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ২০২৬ সালের আগস্ট মাসে

2026-10-19T13:52:49+06:00
2026-10-19T13:53:27+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
এএসিওবিবি এর নতুন নির্বাহী কমিটির নির্বাচন
যায়াদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:৫২ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ১:৫৩ পিএম 
ছবি-যাযাদি
অ্যাসোসিয়েশন অব অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ (AACOBB)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ২০২৬ সালের আগস্ট মাসে ঢাকার গুলশানে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।  

উক্ত এজিএম-এ বিভিন্ন ব্যাংকের ১৫ জন ক্যামেলকো কে AACOBB-এর নতুন নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

পরবর্তীতে, অক্টোবর ২০২৬-এ নবনির্বাচিত নির্বাহী কমিটি সিটি ব্যাংক পিএলসি-র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মাহিয়া জুনেদ-কে AACOBB-এর চেয়ারপার্সন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে। 

কমিটিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ডিএমডি ও ক্যামেলকো রইস উদ্দিন আহমদ কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম এবং অগ্রণী ব্যাংক পিএলসি-এর জিএম ও ক্যামেলকো সুপ্রভা সাঈদ যথাক্রমে প্রথম সহ-সভাপতি ও দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।

এছাড়াও, ইস্টার্ন ব্যাংক পিএলসি-র ডিএমডি ও ক্যামেলকো মাহমুদুন নবী চৌধুরী এবং সিটিব্যাংক এন.এ.-র ক্যামেলকো মোঃ সাইফুল হাসান যথাক্রমে প্রথম যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির অবশিষ্ট ৮ জন সদস্য হিসেবে এইচএসবিসি, ব্যাংক এশিয়া পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, হাবিব ব্যাংক লিমিটেড এবং কমিউনিটি ব্যাংক পিএলসি-র ক্যামেলকোগণ নির্বাচিত হয়েছেন।

  বিষয়:   এএসিওবিবি  নতুন নির্বাহী  কমিটি 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত