লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাদেশ

লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৯

2026-10-19T13:27:41+06:00
2026-10-19T13:27:41+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:২৭ পিএম  
ছবি-যাযাদি
লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি সেবা কার্যক্রম বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিন্নাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদি হাসান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম।

প্রশিক্ষণে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এতে পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়ন, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পুষ্টিসেবা কার্যক্রমের পরিবীক্ষণ ও মূল্যায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

  বিষয়:   লক্ষ্মীপুর  মা ও শিশু  স্বাস্থ্যসেবা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত