ডেপুটি স্পিকারের সহায়তায় অগ্নিদগ্ধ শিশু সারামনি এখন সম্পুর্ন সুস্থ্য

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

হাটি-হাটি পা-পা করে বাড়ির এদিক ওদিক হেটে বেড়াচ্ছে সারা মনি। সে এখন সম্পুর্ন সুস্থ্য। বাবা-মায়ের চোখে নেই কোন কান্না। শরীরে

2026-10-19T10:55:09+06:00
2026-10-19T10:55:09+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডেপুটি স্পিকারের সহায়তায় অগ্নিদগ্ধ শিশু সারামনি এখন সম্পুর্ন সুস্থ্য
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ এএম  
মায়ের কোলে শিশু সারা মনি ।
হাটি-হাটি পা-পা করে বাড়ির এদিক ওদিক হেটে বেড়াচ্ছে সারা মনি। সে এখন সম্পুর্ন সুস্থ্য। বাবা-মায়ের চোখে নেই কোন কান্না। শরীরে অগ্নিদগ্ধের চিহ্ন গুলো থাকলেও ক্ষতের যন্ত্রনায় এখন আর কান্না করে না সারা মনি। বাড়ির অন্য শিশুদের সাথে ছোটছুটি করছে প্রতিনিয়ত।

সারামণি (০৩) দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের থাওসাল পাড়া গ্রামের সুমন আলীর মেয়ে। গত ১৭ জানুয়ারি পাশের বাড়িতে আগুন লাগার কারনে অগ্নিদগ্ধ হয়। এতে তার পিঠ ও বাম হাতের চামড়া পুড়ে গিয়ে পরস্পরের সঙ্গে লেগে যায় অর্থাৎ পিঠ ও হাতের চামড়া এক হয়ে যায়। যার ফলে বামহাত স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারছিল না। অন্য কিছুর সাথে লেগে যাওয়ায়, বিছানায় শোয়ানো যেতো তাকে। প্রায় সারারাত কেউ না কেউ কোলে রেখে রাত কাটাতে হতো।

বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে অর্থের অভাবে বাকি চিকিৎসা করাতে না পেরে আশা ছেড়ে দিয়ে শিশু কন্যাকে বাড়িতে নিয়ে আসেন সুমন আলী। প্রতিদিন মেয়ের কান্না সইতে না পেরে কবিরাজি চিকিৎসা করাতে সিদ্ধান্ত নেন তিনি। এতেও কোন অগ্রগতি না হওয়ায় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় শিশু সারামনিকে নিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে ছুটে যান।    

দীর্ঘদিন ধরে চিকিৎসার অপেক্ষায় থাকা শিশু সারামনিকে দেখে তার চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে ওনার সহায়তায়কারী মেডিক্যাল টিমের সদস্যরা গত (৯ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর ব্যাবস্থা করেন তিনি। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। দীর্ঘদিন চিকিৎসা এবং অস্ত্রোপাচারের মাধ্যমে সারামনির শরীরের সাথে জোড়া লেগে যাওয়া হাতটি আলাদা করা হয়। সারামনি এখন  সম্পুর্ন সুস্থ্য হয়ে গত কয়েকদিন হলো বাড়িতে ফিরে আসে। 

সারামনি বাবা-মা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমরা গরিব মানুষ, আমার পক্ষে অগ্নিদগ্ধ মেয়েকে চিকিৎসা করানো মোটেই সম্ভব ছিলোনা। দলীয় নেতাকর্মীদের সহায়তায় ব্যারিস্টার স্যারের কাছে যাই, আল্লাহর পরে তিনিই আমার মেয়ের নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন। আমার পরিবার উনার কাছে চীর কৃতজ্ঞ। মহান উনাকে দীর্ঘজীবী করুন।  

সারামনির দাদি কান্নাজড়িত কন্ঠে বলেন, ব্যারিস্টার কায়সার কামাল যোগ্য বাবার যোগ্য সন্তান। আমার পরিবারের পক্ষে কোন ক্রমেই আমার নাতির চিকিৎসা করানো মতো সামর্থ্য ছিলো না। যতটুকু ছিলো সব শেষে করে নাতিকে চিকিৎসা করিয়েছি। যখন আশা ছেড়ে দিয়ে বাড়িতে বসে ছিলাম, ঠিক তখনই ব্যারিস্টার কায়সার কামাল আমার নাতির চিকিৎসার দায়িত্ব নেন। এখন সে সম্পুর্ন সুস্থ্য। আমি কায়সার কামালের নেক হায়াত এবং মাহন আল্লাহ্ যেন তার মৃত বাব-মা কে বেহেশত নসীব করেন। 

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আপনাদের দোয়ায় সারা মনি এখন সম্পুর্ন সুস্থ্য। আমি আমার দায়বদ্ধতা থেকে শিশু সারামনির পাশে দাঁড়িয়েছি। মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। মানবতার কল্যানে আমাদের মহৎ কাজ গুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
  বিষয়:   দুর্গাপুর  স্পিকার  অগ্নিদগ্ধ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত