ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪

যাযাদি অনলাইন

নগর-মহানগর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের

2026-10-19T10:50:57+06:00
2026-10-19T10:50:57+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮৪
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫০ এএম  
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ১৫০ জন মিরপুর বিভাগে।
 
আজ সোমবার (১৯ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৫০ জন, গুলশান বিভাগে ১৮ জন, উত্তরা বিভাগে ৩৫ জন, গোয়েন্দা বিভাগে ৭ জন এবং সিটিটিসি বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
তিনি আরও জানান, অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ২০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া ৯টি মোটরসাইকেল, ২৬টি মোবাইল ফোন, ৪০৫টি সিমকার্ড, ১ হাজার ৫০৫ টাকা ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
 
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেপ্তার 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত