প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩২ পিএম
ছবি- যাযাদি টেকনাফ পৌর বিএনপির আওতাধীন ৪নং ওয়ার্ড আংশিক ও ৫নং ওয়ার্ড উত্তর ও পশ্চিম শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪নং ওয়ার্ড আংশিক ও ৫নং ওয়ার্ড উত্তর ও পশ্চিম, পৌর শাখার আয়োজনে এ সম্মেলন বিকেলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি'র আহবায়ক আব্দুর রাজ্জাক।
প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপি'র সদস্য সচিব ও মেয়র প্রার্থী হাফেজ এনামুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার কামাল আনু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ন আহবায়ক ফরহাদ আমিন, সদস্য নুর মোহাম্মদ নুরী, সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তৌহিদ আরমানী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্থানীয় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বের সহিত মেয়র প্রার্থীকে অবগত করেন। পাশাপাশি দ্রুত প্রকল্প হাতে নিতে অনুরোধও করেন।
অংশগ্রহণকারীরা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে পৌরবাসীর সমস্যা লাঘবে এনামকে পৌর মেয়র নির্বাচিত করুন।
পৌর বিএনপি'র সদস্য সচিব ও মেয়র প্রার্থী হাফেজ এনামুল হাসান বলেন, (উখিয়া-টেকনাফ) কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নির্দেশে পৌরবাসীর কল্যাণে জনস্বার্থে জনসাধারণের চাহিদা অনুযায়ী কয়েকটি উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী স্থান পরিদর্শন করে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের সুবিধার্থে এ ধারা চলমান থাকবে।