দুর্গাপূজার আবহে দেবীর সাজে পরীমনি, লিখলেন ‘শুভ শক্তির জয় হোক’

যাযাদি অনলাইন

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৮

2026-10-18T21:51:41+06:00
2026-10-18T21:51:41+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
দুর্গাপূজার আবহে দেবীর সাজে পরীমনি, লিখলেন ‘শুভ শক্তির জয় হোক’
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:৫১ পিএম  
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেন তিনি। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক...’। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

ভিডিওতে পরীমনিকে দেখা গেছে ভিন্নধর্মী সাজে। শারদীয় দুর্গোৎসবের আবহের সঙ্গে মিল রেখে তার এই নান্দনিক উপস্থিতি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটি প্রকাশের পর অনেকে তার সাজ, হাসি ও ইতিবাচক বার্তার প্রশংসা করে মন্তব্য করছেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছিলেন পরীমনি। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই নতুন ভিডিও প্রকাশ করলেন এই অভিনেত্রী।

এর আগে নিজের বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়ে পরীমনি একটি সচেতনতামূলক ভিডিও তৈরি করেন। সেখানে প্রকৃত ও ভুয়া ভিডিও চেনার বিষয়ে নেটিজেনদের সচেতন করার চেষ্টা করেন তিনি। ওই ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। এর মধ্যেই দুর্গাপূজার আবহে নতুন সাজে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী।

ব্যক্তিগত ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি অভিনয়েও সক্রিয় রয়েছেন পরীমনি। সম্প্রতি খ্যাতনামা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। ওয়েব ফিল্মটিতে পরীমনির সঙ্গে জুটি বেধেছেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় নায়ক নিরব। নতুন এই কাজ ঘিরেও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
  বিষয়:   পরীমনি  ঢালিউড  সেপারেশন 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত