প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:০৮ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ১০:২১ পিএম
সংগৃহীত ছবি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বৈঠকের সিদ্ধান্ত জানান।