ভারতের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিলি স্থল বন্দরে সাত দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

ভারতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে । তবে

2026-10-18T19:46:43+06:00
2026-10-18T19:46:43+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভারতের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে হিলি স্থল বন্দরে সাত দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৬ পিএম  
ছবি-যাযাদি
ভারতে শারদীয়  দুর্গোৎসব  উদযাপন উপলক্ষে  দিনাজপুরের হাকিমপুরের  হিলি স্থলবন্দর দিয়ে টানা ৭ দিন আমদানি রপ্তানি বাণিজ্য  বন্ধ থাকবে । তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট  ধারি  যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

হিলি কাস্টমস সি এন্ড এফ  এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন  বলেন, ভারত হিলি  এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের  অনুরোধে  হিলিস্থলবন্দর পথে ১৭ অক্টোবর শনিবার  থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৭ দিন  আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে । তবে ২৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি নিয়ম অনুযায়ী আমদানি রপ্তানি বাণিজ্য  চালু হবে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) দয়াল মন্ডল জানান, সরকারি ঘোষণা অনুযায়ী ২০ থেকে ২৪  অক্টোবর কাস্টমস বন্ধ থাকবে ।  

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত