সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহিনুর নার্গিস

যাযাদি রিপোর্ট

রাজনীতি

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে তৎপরতা বেড়েছে দলটির নারী

2026-10-18T19:40:35+06:00
2026-10-18T19:40:35+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শাহিনুর নার্গিস
যাযাদি রিপোর্ট
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম  
শাহিনুর নার্গিস।
ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ঘিরে তৎপরতা বেড়েছে দলটির নারী নেত্রীদের মধ্যে। এ আসনে মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা তাঁর মনোনয়নপ্রত্যাশার অন্যতম ভিত্তি।

১৯৯৫ সালে নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল কলেজ ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন শাহিনুর নার্গিস। ১৯৯৭ সাল পর্যন্ত কলেজ শাখার ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ২০০২ সালে হল শাখার সাধারণ সম্পাদক এবং ২০০৪ সালে সভাপতি নির্বাচিত হন।

পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন নার্গিস। ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হন। ২০১২ সালে কেন্দ্রীয় ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ২০১৫ সালে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০২০ সালে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের শিক্ষাবিষয়ক সম্পাদক হন তিনি। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে মামলা, কারাবাস ও দমন-পীড়নের শিকার হওয়ার কথা জানিয়েছেন শাহিনুর নার্গিস। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের শাসনামল ও এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ৩৫টির বেশি মামলায় আসামি হয়েছিলেন তিনি। এসব মামলায় দীর্ঘ সময় কারাগারেও থাকতে হয়েছে তাঁকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির সময় থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতেও ভূমিকা রেখেছেন বলে জানান তিনি।

সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন নার্গিস। তাঁর মতে, রাজপথে সক্রিয় থাকা, নেতাকর্মীদের সংগঠিত রাখা এবং গ্রেপ্তার নেতাকর্মীদের আইনি সহায়তা ও জামিনের বিষয়ে পাশে দাঁড়ানো নারী নেত্রীদের অবদান মনোনয়ন বিবেচনায় গুরুত্ব পাওয়া উচিত।

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশার বিষয়ে নার্গিস জানান, দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ প্রত্যাশা করছেন তিনি। মনোনয়ন পেলে দেশের মানুষের জন্য কাজ করতে চান বলেও জানান এই নেত্রী।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রক্রিয়ায় আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক অভিজ্ঞতা ও দলের প্রতি আনুগত্য বিবেচনায় আসতে পারে। তবে আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন কে পাচ্ছেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।
  বিষয়:   শাহিনুর নার্গিস  সংরক্ষিত নারী আসন  উপনির্বাচন 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত