সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

যাযাদি অনলাইন

জাতীয়

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।রবিবার (১৮ অক্টোবর)

2026-10-18T19:40:20+06:00
2026-10-18T19:40:20+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
সচিবালয় শেরেবাংলা নগরে সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম  
সংগৃহীত ছবি
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গায় ১৪টি ১২ তলাবিশিষ্ট ভবন হবে। সেখানে ৩২ লাখ স্কয়ার ফুটের মতো ভবন নির্মাণ হবে। ২০২৯ সালের মধ্যে সেখানে অফিস করা যাবে বলে আশা করা হচ্ছে।

আব্দুল গনি রোডে অবস্থিত সচিবালয় স্থানান্তরের আলোচনাটি ছিল দীর্ঘদিনের।

সাম্প্রতিক সময়ে সচিবালয় স্থানান্তরের বিষয়টি আবারও আলোচনায় আসে। সচিবালয়ের বর্তমান স্থানে নিম্ন আদালতের কার্যক্রম শুরুর জন্য প্রস্তাব উঠেছে।
  বিষয়:   সচিবালয়  শেরেবাংলা নগর  মন্ত্রিসভা 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত