মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ড পেল ১৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী

যাযাদি অনলাইন

প্রযুক্তি

মালয়েশিয়ায় মাত্র ১৪ বছর বয়সে ওয়েব ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি শিক্ষার্থী আল মুকতাদির তালুকদার দুরন্ত। মালয়েশিয়ায় বসবাসরত সপ্তম

2026-10-18T18:59:41+06:00
2026-10-18T18:59:41+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রযুক্তি
মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ড পেল ১৪ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম  
আল মুকতাদির তালুকদার দুরন্ত।
মালয়েশিয়ায় মাত্র ১৪ বছর বয়সে ওয়েব ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি শিক্ষার্থী আল মুকতাদির তালুকদার দুরন্ত। মালয়েশিয়ায় বসবাসরত সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর তৈরি একটি ই-কমার্স ওয়েবসাইট পেয়েছে মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডস ২০২৫-এর `ওয়েব এক্সিলেন্স সম্মাননা’।  

গ্লোবাল প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান এক্সাবাইটস গ্রুপ অফ কোম্পানিজ আয়োজিত মালয়েশিয়া ওয়েবসাইট অ্যাওয়ার্ডস ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার ও ওয়েব এজেন্সিগুলোর কাজ, প্রতিভা এবং সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতি বছর এ আয়োজন করে থাকে। 

১৫ অক্টোবর কুয়ালালামপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এক্সাবাইটস মালয়েশিয়া-এর ভাইস প্রেসিডেন্ট মিশেল ইয়াপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 

এবারের আয়োজনে ৩২৭টি মনোনয়নের মধ্যে তিনটি ক্যাটাগরিতে মোট ৩০টি ওয়েবসাইট পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় ওয়েবসাইটের ডিজাইন, SEO, অ্যাক্সেসিবিলিটি ও পারফরম্যান্সের মতো বিষয় মূল্যায়ন করা হয়।
আল মুকতাদির প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান প্রকৃতি ইনক এর বিভিন্ন ওয়েব প্রজেক্টে কাজ করছে। মাত্র ১৪ বছর বয়সে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি ও আন্তর্জাতিক পরিসরের একটি ওয়েবসাইট পুরস্কার কর্মসূচিতে জমা দেওয়ার অভিজ্ঞতা আল মুকতাদিরের প্রযুক্তি ও ডিজিটাল উদ্যোগের প্রতি আগ্রহকে তুলে ধরে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট ও অনলাইন ব্যবসার মতো ক্ষেত্রে তরুণদের দক্ষতা বিকাশের সম্ভাবনাও তাঁর উদ্যোগের মাধ্যমে সামনে এসেছে।

আল মুকতাদিরের এই অর্জন প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হতে পারে। মুকতাদিরে দেখিয়েছে, অল্প বয়স থেকেই ডিজিটাল প্রযুক্তি ও ওয়েব ডেভেলপমেন্টে কাজ করার সুযোগ তৈরি করা সম্ভব।

  বিষয়:   মালয়েশিয়া  ওয়েবসাইট  অ্যাওয়ার্ড 


প্রযুক্তি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত