হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে

2026-10-18T18:48:00+06:00
2026-10-18T18:48:00+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৮ পিএম  
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৯ জন।

রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৫৪ জন। গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ১৩ হাজার ২৪৪ জন।

বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৫ জন, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।

গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৮৯ হাজার ৪৮৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
  বিষয়:   হাম  উপসর্গ  মৃত্যু 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত