অক্টোবরে ১৮ দিনে ডেঙ্গুতে ১০৩ জনের প্রাণহানি

যাযাদি অনলাইন

স্বাস্থ্য

দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের অক্টোবরের প্রথম

2026-10-18T17:59:56+06:00
2026-10-18T18:10:17+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
স্বাস্থ্য
অক্টোবরে ১৮ দিনে ডেঙ্গুতে ১০৩ জনের প্রাণহানি
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৬:১০ পিএম 
দেশে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের অক্টোবরের প্রথম ১৮ দিনে এ রোগে প্রাণ হারিয়েছেন ১০৩ জন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮ জন ডেঙ্গু রোগী।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শনিবার সকাল আট টা থেকে রোববার সকাল আট টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে একজন ঢাকা সিটির বাইরের হাসপাতালে, দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে এবং একজন সিলেটে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরের প্রথম ১৮ দিনে মারা গেছেন ১০৩ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৪৮ জনে। মাসভিত্তিক পরিসংখ্যানে সেপ্টেম্বরে সর্বোচ্চ মৃত্যুর পর অক্টোবরেও প্রাণহানি অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৩১ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন।

ঢাকার বাইরের বিভাগগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ ২৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, সিলেটে ১৫ এবং রংপুরে সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এক জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ছয় হাজার ২৬ জন।

ডেঙ্গুতে নতুন সংক্রমণ ও মৃত্যুর ধারাবাহিকতা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে রয়েছে। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
  বিষয়:   ডেঙ্গু  ডেঙ্গুতে মৃত্যু  স্বাস্থ্য অধিদপ্তর  জনস্বাস্থ্য 


স্বাস্থ্য- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত