সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে কোদালের কোপে চাচার মৃত্যু, গ্রেপ্তার দুই

বেলকুচি প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আরিফের কোদালের আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2026-10-18T16:27:11+06:00
2026-10-18T16:27:11+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে কোদালের কোপে চাচার মৃত্যু, গ্রেপ্তার দুই
বেলকুচি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম  
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজা আরিফের কোদালের আঘাতে আবুল কালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়নের উত্তর চন্দনগাঁতি গ্রামে এ ঘটনা ঘটে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিহতের স্বজন ও পুলিশ সূত্রে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আবুল কালাম ওই গ্রামের মৃত গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে আবুল কালামের সঙ্গে তার চাচাতো ভাই মান্নান শেখের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে সামাজিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে আবুল কালামের মালিকানাধীন শালবাগানের গাছ কাটতে যান মান্নান শেখ, তার ছেলে আরিফসহ পরিবারের অন্য সদস্যরা। খবর পেয়ে আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে বাধা দেন। এ সময় ক্ষিপ্ত হয়ে আরিফ তার হাতে থাকা কোদাল দিয়ে আবুল কালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

আবুল কালামকে রক্ষা করতে তার ভাবি হাফিজা খাতুন ও ভাতিজা কামরুল হাসান এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালামের মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের ভাই বদিউজ্জামান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে নিহতের চাচাতো ভাই মান্নান শেখ ও তার বেয়াইনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
  বিষয়:   বেলকুচি  জমি নিয়ে বিরোধ  হত্যা মামলা  সিরাজগঞ্জ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত