প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম

ফেনী সীমান্তে ০১ দিনে বিজিবি’পৃথক অভিযানে দেড় লক্ষাধিক টাকার ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় ০১ দিনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মধুগ্রাম ও চম্পকনগর বিওপি’পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১,৫২,৩০০/- (এক লক্ষ বায়ান্ন হাজার তিনশত) টাকা।
রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মধুগ্রাম ও চম্পকনগর বিওপি’র আলাদা আলাদা অভিযানে ৩৬ কেজি গাঁজা, ৪৭ বোতল ফেন্সিডিল এবং ০৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ছাগলনাইয়া থানায় জমা দেয়া হয়েছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসিবুল ইসলাম, পিএসসি বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।