প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৭ পিএম

বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদমে র্যালি, আলোচনা সভা ও উপকারভোগীদের মধ্যে বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে কারিতাস বাংলাদেশের Promotion of Agro-ecological Practices in the CHTS (PAEP-III) প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম। এ সময় হুমায়ুন কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, আলীকদম।
এস এম জিয়াউদ্দিন জুয়েল, সভাপতি, আলীকদম প্রেসক্লাব সহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিশ্ব খাদ্য দিবসের তাৎপর্য, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, টেকসই কৃষিচর্চা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে প্রকল্পের আওতায় উপকারভোগীদের মধ্যে বিভিন্ন ধরনের বীজ বিতরণ করা হয়।
কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষিচর্চার প্রসার এবং স্থানীয় জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।