রাতের বেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি, এসপি ও ইউএনও, নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার

2026-10-18T13:16:41+06:00
2026-10-18T13:16:41+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাতের বেলায় পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি, এসপি ও ইউএনও, নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:১৬ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। 

শনিবার (১৭ অক্টোবর) রাতে শহরের বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এবং নিরাপত্তায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। 

এ সময় মণ্ডপে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়।

জেলা প্রশাসন ও পুলিশের সমন্বিত তৎপরতার অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়। এর লক্ষ্য, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং দর্শনার্থীরা নিরাপদ পরিবেশে পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেন, তা নিশ্চিত করা।

উল্লেখ্য, এ বছর নেত্রকোণা জেলার ১০ উপজেলায় মোট ৫৪৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে জেলাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

  বিষয়:   নেত্রকোণা  পূজামণ্ডপ  পরিদর্শন ডিসি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত