প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৫০ পিএম
সংগৃহীত ছবিপ্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার কয়েক দিনের মধ্যেই অন্য নারীদের সঙ্গে মৌজ-মস্তিতে মজেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
কাল রাতে মাদ্রিদে নিজ বাড়িতে পার্টির আয়োজন করেছেন ভিনিসিয়ুস।
সেই আয়োজনে কয়েকজন তরুণী ছাড়াও ছিলেন ভিনির রিয়াল মাদ্রিদ সতীর্থ জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিন হুইসেন।
তবে ব্রাজিলের সংবাদমাধ্যম পোর্টাল লিও দায়াস জানিয়েছে, ভিনির এই পার্টি প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বিচ্ছেদের শোক ভুলতে নাকি নিছক আনন্দ আয়োজন—তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
গত ১১ অক্টোবর ভার্জিনিয়ার প্রতিনিধিরা ব্রাজিলের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম জিশোকে জানান, ‘ভিনি ও ভার্জিনিয়ার মধ্যে কোনো বিরোধ হয়নি, কোনো ঝগড়াও হয়নি। তারা শুধু যুগল হিসেবে আর না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
ভিনিসিয়ুসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। মাঠে প্রতিপক্ষের রক্ষণ চেরার জন্য পরিচিত এই তারকার বাড়িতে পার্টির খবর আসায় কৌতূহল আরো বেড়েছে।
পার্টি শেষে ভিনির বাসভবন থেকে কয়েকজন তরুণী বেরিয়ে আসেন—এমন কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামীকাল রাতে সেভিয়ার বিপক্ষে।
কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের চুল টেনে ধরে লাল কার্ড দেখার পর রেফারি সঙ্গে বাজে আচরণ করেন ভিনি। এসব ঘটনায় লা লিগায় তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি।