ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়লেন লিটন

যাযাদি অনলাইন

খেলা

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লিটন দাসই এসেছিলেন। এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে

2026-10-17T21:31:08+06:00
2026-10-17T21:31:08+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়লেন লিটন
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম  
সংগৃহীত ছবি
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে লিটন দাসই এসেছিলেন। এই সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হওয়ার কথা ছিল তার।

কিন্তু আজ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার সঙ্গে টস করতে নামলেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল, এই ম্যাচে খেলছেন না লিটন; দলকে নেতৃত্ব দেবেন হৃদয়।

এবার এল আরো বড় দুঃসংবাদ। শুধু এই ম্যাচ নয়; চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন লিটন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম।

বায়েজীদুল বলেছেন, ‘গতকাল ডান হিপ জয়েন্টে (নিতম্বের সংযোগস্থল বা উরুসন্ধি) অস্বস্তির কথা জানিয়েছিল লিটন। এরপর এমআরআই করানো হলে রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়ে। আজ ফিটনেস পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিল সে।

তবে নির্ধারিত বেঞ্চমার্ক পূরণ করতে পারেনি। ফলে এই সিরিজে তাকে পাওয়া যাবে না।’

লিটন না থাকায় আজ উইকেটকিপার হিসেবে খেলছেন নুরুল হাসান সোহান। 

  বিষয়:   ত্রিদেশীয় সিরিজ  বাদ পড়লেন  লিটন 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত