কোনো ফি নেওয়া হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষায়

যাযাদি অনলাইন

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এ কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের

2026-10-17T21:17:39+06:00
2026-10-17T21:17:39+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
কোনো ফি নেওয়া হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষায়
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১৭ পিএম  
সংগৃহীত ছবি
প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এ কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফি আদায়সংক্রান্ত বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, এ পরীক্ষায় কোনো ধরনের ফি আদায় করা হবে না।

এদিকে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।

চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রথম দিন ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং শেষ দিন ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  বিষয়:   ফি নেওয়া হবে না  প্রাথমিক  বৃত্তি  পরীক্ষা 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত