প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি-যাযাদি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকায় বিশেষ মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে।
শুক্রবার সন্ধ্যার পর মশক নিধন অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, যুবদল নেতা মাসুদ রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আ স ম আব্দুর রউফ রুদ্র, মো: শাফিজ উদ্দীন, মো: সফিকুল ইসলাম শফিক,যুবদল নেতা আনোয়ার, খাইরুল বাশার, রাজিব সরকার, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রহমত আলী সুমন, কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শফিক, সোহাগ আকন্দ প্রমূখ।
ভালুকা পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: শাহাব উদ্দিন।