প্রধান মন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌছাবে: জহির উদ্দিন

যাযাদি অনলাইন

জাতীয়

প্রধান মন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন উচ্চতায়

2026-10-17T20:53:37+06:00
2026-10-17T20:53:37+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রধান মন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌছাবে: জহির উদ্দিন
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৫৩ পিএম  
ছবি: যাযাদি
প্রধান মন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা জহির উদ্দিন স্বপন। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত জাপানি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান মন্ত্রীর আসন্ন জাপান সফরকে সামনে রেখে বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে জাপানি প্রতিনিধিদলটি বর্তমানে ঢাকায় অবস্থান করছে। সফরকালে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় জাপানি প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

প্রধান মন্ত্রীর আসন্ন জাপান সফরকে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এ সফরের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অগ্রগতি অর্জনের প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাওয়ার কথা রয়েছে প্রধান মন্ত্রী তারেক রহমানের। সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে।
  বিষয়:   তারেক রহমান  জাপান সফর  বাংলাদেশ  জাপান 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত