শ্রীনগরে বেগম খালেদা জিয়া ও উপমন্ত্রী আ: হাই এর রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সভাপতি সাবেক এমপি উপমন্ত্রী সদ্য প্রয়াত মো: আব্দুল হাই এর

2026-10-17T18:57:16+06:00
2026-10-17T18:57:16+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীনগরে বেগম খালেদা জিয়া ও উপমন্ত্রী আ: হাই এর রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৫৭ পিএম  
ছবি-যাযাদি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র   সাবেক সভাপতি সাবেক এমপি উপমন্ত্রী সদ্য প্রয়াত মো: আব্দুল হাই এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার দুপূরে ডাকবাংলা এলাকায় এ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী  হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ  সম্পাদক জহিরুল ইসলাম মামুন,বিএনপি নেতা শেখ হুমায়ুন কবির,মোঃ আওলাদ হোসেন,মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল হক মাসুদ, সদস্য রাজু আহমেদ, আরিফুল ইসলাম বাবু মোল্লা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইমন সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শ্রীনগর উপজেলা বিএনপি'র নতুন কার্যালয়ের উদ্বোধন হয়।  

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত