বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী

যাযাদি রিপোর্ট

অর্থনীতি

আজ ১৭ অক্টোবর, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব

2026-10-17T17:33:53+06:00
2026-10-17T17:33:53+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী
যাযাদি রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৩ পিএম  
এম এ সামাদ
আজ ১৭ অক্টোবর, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি)-এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব এম এ সামাদ-এর ২১তম মৃত্যুবার্ষিকী। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এম এ সামাদ রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর পদ থেকে অবসর গ্রহণের পর ১৯৮৫ সালে বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানী পিএলসি. (বিজিআইসি) প্রতিষ্ঠা করেন। মূলত জীবনবীমার একজন লিজেন্ড হয়েও তিনি সাধারণ বীমার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। 

তিনি ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমীর প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা-পরিচালক এবং বাংলদেশ ইনসিওরেন্স এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। বাংলা ও ইংরেজিতে তিনি জীবন বীমার উপর তিনটি এবং সাধারণ বীমার উপর একটি বই রচনা করেছেন, যা দেশে-বিদেশে বিপুলভাবে সমাদৃত। 

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্পর্কিত টেকনিক্যাল এসিসটেন্স প্রোগ্রামে একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে তাঁকে তালিকাভুক্ত করা হয়। তিনি ইউএনডিপির অধীনে বীমাশিল্পে ফেলোশীপ সংক্রান্ত অনুষ্ঠান সমূহে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এম এ সামাদ ১৯২৩ সালের ১লা জানুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ায় এক সম্ভ্রান্ত 

  বিষয়:   মৃত্যুবার্ষিকী  বীমা  ব্যক্তিত্ব  এম এ সামাদ 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত