দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাদেশ

দেশের প্রতিটি জায়গায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি

2026-10-17T15:45:53+06:00
2026-10-17T15:45:53+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম  
ছবি: যাযাদি
দেশের প্রতিটি জায়গায় পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে কেবল রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না, নিয়মবহির্ভূত কর্মকাণ্ড ও অপরিচ্ছন্নতার বিষয়গুলোও এ কার্যক্রমের আওতায় আনা হবে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এক দিনে সবকিছু পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। এ কার্যক্রম কেবল ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে, এমন সব জায়গায় কাজ করা হবে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী কৃষি খাতের দায়িত্বে থাকায় তার এ হাসপাতালে আসার কথা নয়। তবে তার বাড়ি কুমিল্লায়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালে অনিয়ম পুরোপুরি দূর হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। হাসপাতাল ও কলেজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ও জনগণের প্রয়োজনে এ প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সত্যিকার অর্থে বিশ্বমানের হাসপাতালে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এর আগে কৃষিমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা ধোয়া-মোছা করেন। পাশাপাশি ড্রেন পরিষ্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে মন্ত্রী নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
  বিষয়:   পরিচ্ছন্নতা অভিযান  কৃষিমন্ত্রী  কুমিল্লা মেডিক্যাল কলেজ  ডেঙ্গু প্রতিরোধ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত