ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) চালানো এসব হামলায় দেশটির

2026-10-17T15:36:54+06:00
2026-10-17T15:36:54+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম  
রুশ সামরিক হামলা আহত এক বিক্রেতা তার পণ্যের পাশে পড়ে থাকা আরেক বিক্রেতার মৃতদেহ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন । ছবি: রয়টার্স
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) চালানো এসব হামলায় দেশটির অন্তত নয়টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ শুরু করে ইউক্রেনের কর্তৃপক্ষ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় হতাহতের পাশাপাশি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানিয়েছেন, শহরটির তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।

দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্কে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন। পোল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলের গভর্নর রোমান রোমানিউক জানিয়েছেন, একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিয়েভ থেকে পোল্যান্ডের দিকে যাওয়া পথে অবস্থিত কোভেল শহরের একটি কাস্টমস টার্মিনালে ড্রোন আঘাত হানে। এতে অন্তত ১০টি ট্রাকে আগুন ধরে যায়। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র কোভাল জানিয়েছেন, রিভনে ড্রোন হামলায় একটি বড় শপিং সেন্টারসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখের বেশি মানুষের কাছে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভোলিন অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। তাঁদের মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


তথ্যসূত্র: রয়টার্স
  বিষয়:   রাশিয়া  ইউক্রেন  যুদ্ধ  রুশ হামলা 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত