কিশোরগঞ্জে বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগ, পাচ মাস পর নদী থেকে কঙ্কাল উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোজের পাচ মাস পর নরসুন্দা নদী থেকে সালমান (২১) নামের এক যুবকের কঙ্কালের ৭৭টি হাড় উদ্ধার করেছে জেলা

2026-10-17T15:01:34+06:00
2026-10-17T15:01:34+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কিশোরগঞ্জে বন্ধুকে পিটিয়ে হত্যার অভিযোগ, পাচ মাস পর নদী থেকে কঙ্কাল উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০১ পিএম  
ছবি: যাযাদি
কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোজের পাচ মাস পর নরসুন্দা নদী থেকে সালমান (২১) নামের এক যুবকের কঙ্কালের ৭৭টি হাড় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ড্যান্ডি সেবনকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান।

নিহত সালমান হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গোলাপ মিয়ার দুই ছেলে সাকিব (১৮) ও মাফি (১৫), মৃত মোতালেবের ছেলে রফিক (৪০) এবং শামছুদ্দিনের ছেলে রমজান মিয়া (৩৫)।

পুলিশ জানায়, গত ১৮ মে সন্ধ্যায় সালমান বাড়ি থেকে ইলিম্যান বাজারের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় সালমান ও তার বন্ধুদের মোবাইল ফোনের কথোপকথন এবং গতিবিধি বিশ্লেষণ করে।

পাচ মাসেও ছেলের সন্ধান না পেয়ে গত শুক্রবার সালমানের বাবা ফজলুর রহমান হোসেনপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি বিশেষ দল পাকুন্দিয়ার বিশ্বনাথপুর এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ড্যান্ডি সেবনের সময় সালমানের সঙ্গে তার সঙ্গীদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সালমান বাশ দিয়ে মাফিকে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে অন্যরা তার কাছ থেকে বাশ কেড়ে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নরসুন্দা নদীতে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয় বলে পুলিশের ভাষ্য।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের হাতিমের স্কুলের পাশে নরসুন্দা নদী থেকে সালমানের মাথার খুলি, বুকের পাজরসহ ৭৭টি হাড় ও তার ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে গিয়ে গেঞ্জি দেখে কঙ্কালটি সালমানের বলে শনাক্ত করেন তার মা সালমা।

উদ্ধার করা কঙ্কালের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  বিষয়:   কিশোরগঞ্জ  হোসেনপুর  নরসুন্দা নদী  হত্যা মামলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত