প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ২:৩৮ পিএম
ছবি-যাযাদি ৬ দিনব্যাপী শুরু হওয়া দুর্গোৎসব নির্বিঘ্ন করতে বিজিবি জয়পুরহাট ব্যাটালিয় (২০ বিজিবি) সিও লে. কর্নেল লতিফুর বারি শুক্রবার বিকেলে দিনাজপুরের হাকিমপুরের সীমান্তবর্তী হিলির হাকিমপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অস্থায়ীভাবে স্থাপিত হরিজন সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি মিশ্রি লাল বাঁশফোর ও সাধারণ সম্পাদক কার্তিক বাসফোর সহ অন্যান্যদের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা বিনিময় করেন এবং ফল ও মিষ্টি উপহার দেন।
বিজিবি সূত্রে জানা যায় , ব্যাটেলিয়নটির আওতাধীন হাকিমপুরের ২২টি পূজা মন্ডপ সহ জেলার বিরামপুর ও পার্শ্ববর্তী জয়পুরহাট সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলায় অনুষ্ঠিত ৬৯টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী এলাকায় ৫৪ টি এবং অবশিষ্ট ১৫ টি রয়েছে ব্যাটালিয়ন সদরের আওতায়। সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।
এসব পূজা মণ্ডপগুলিতে ১৫০ জন বিজিবি সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। এ সময় তাকে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে তাকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।
এ বিষয়ে সিও লে. কর্নেল লতিফুর বাড়ি জানান.নির্দ্বিগ্নে নিশ্চিন্তে অত্যন্ত সুরকার সঙ্গে নিরাপত্তার সাথে সবাই সার্বজনীন ভাবে এই পূজা উৎসবে অংশগ্রহণ করতে পারে নিশ্চিন্ত মনে বর্ডারগার্ড বাংলাদেশ ২৩০ বছরের বাহিনী সর্বদাই সকলের সাথে ছিল ইনশাল্লাহ সকলের সাথে থাকবো। সুরক্ষার বিষয়টি অত্যন্ত জটিল এটাকে বাস্তবায়ন করতে হলে সকলের প্রচেষ্টা দরকার যাকে সুরক্ষা দিব তাকেও উদ্যোগী হতে হবে আর আমরা তো আছিই সবার সাথে।
মন্ডপ ব্যতীতও যদি কোন নাশকতার সংবাদ বা তথ্য কারো কাছে থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। গুজবে কেউ কান দেবেন না যা দেখবেন তাই বিশ্বাস করবেন।