রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও টি-শার্ট বিতরণ করলেন যুবদল নেতা সোহেল

রাজাপুর প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও টি-শার্ট উপহার দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল

2026-10-17T14:30:26+06:00
2026-10-17T14:30:26+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
রাজাপুরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও টি-শার্ট বিতরণ করলেন যুবদল নেতা সোহেল
রাজাপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম  
ছবি: যাযাদি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে বিভিন্ন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি ও টি-শার্ট উপহার দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক সোহেল।

শুক্রবার রাতে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উপহার বিতরণ করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি এবং যুবকদের মধ্যে টি-শার্ট তুলে দেন সোহেল।

উপহার বিতরণ করা মন্দিরগুলোর মধ্যে রয়েছে বামনখান পঞ্চগ্রাম সম্মেলনী সনাতনী দুর্গা মন্দির, উত্তর সাকরাইল কালী মন্দির, সাকরাইল তালুকদার বাড়ি দুর্গা মন্দির, বামনখান বাসাবাড়ি দুর্গা মন্দির ও উত্তর পিংরী বারইবাড়ী মন্দির।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি-এক আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের ছোট ভাই, ব্যবসায়ী ও সমাজসেবক ওয়াসিম আহমেদ, রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আজিজুল হক, শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বরকত, উপজেলা যুবদলের সদস্যসচিব সৈয়দ নাজমুল হক এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং তাদের পাশে দাড়ানোর অংশ হিসেবে এ উপহার বিতরণ করা হয়েছে।
  বিষয়:   রাজাপুর  ঝালকাঠি  দুর্গাপূজা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত